১৭ মার্চ ২০২৬ , ৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬

যেভাবে সুপার ফোরে বাংলাদেশ

বাংলাদেশ শ্রীলঙ্কা ম্যাচ দিয়ে আজ সুপার ফোর শুরু

বিশেষ প্রতিনিধি
আপলোড সময় : ২০-০৯-২০২৫
বাংলাদেশ শ্রীলঙ্কা ম্যাচ দিয়ে আজ সুপার ফোর শুরু বাংলাদেশ শ্রীলঙ্কা ম্যাচ/ ফাইল ছবি
সুপার ফোরে আজ বাংলাদেশ শ্রীলঙ্কা ম্যাচ এশিয়া কাপে আজই শুরু হচ্ছে সুপারফোরের খেলা। ইতিমধ্যে নিশ্চিত হওয়া চার দল ভারত পাকিস্তান। শ্রীলঙ্কা ও বাংলাদেশ খেলবে এ পর্বে। আজ সুচনা ম্যাচে বাংলাদেশ মুখোমুখী হবে শ্রীলঙ্কার। রাউন্ডরবীন লীগের এ খেলাগুলো অনাবরত চলতে থাকবে। বাংলাদেশ বাকী দলগুলোর সঙ্গে একবার করে মোকাবেলা করবে। সেমতে খেলবে তারা আজ শ্রীলঙ্কা ছাড়াও ভারত ও পাকিস্তানের বিপক্ষেও।
শ্রীলঙ্কার সঙ্গে এশিয়া কাপের গ্রুপ পর্বের ম্যাচে সু-বিধাই করতে পারেনি বাংলাদেশ। বাজে ভাবেই হেরেছিল। অথচ কিছুদিন আগে এ শ্রীলঙ্কাকে তাদের মাটিতে তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজ ২-১ এ হারিয়ে এসেছিল লিটন দাসরা। ফলে দুই দলই তাদের প্রতিপক্ষকে খুব ভাল করেই চেনা। বাংলাদেশ আজ চাইবে এশিয়া কাপের প্রতিশোধ নিতে। সুপারফোর খুবই গুরুত্বপূর্ণ। বড় দলের লড়াই। ফলে এখানে পয়েন্টের সঙ্গে রানরেটও বেশ কার্যকরি ভূমিকা রাখবে। ফলে সবদিক খেয়াল করেই লড়তে হবে টিম বাংলাদেশকে। দুই দলই ভাল অবস্থানে। শেষ ম্যাচে দুই দলই শক্তিশালী আফগানিস্তানকে হারিয়ে আজকের এ পর্যায়ে। তবে শ্রীলঙ্কা চমৎকার খেলছে। কেননা তারা এখনও অপরাজিত। কিন্তু বাংলাদেশ এ শ্রীলঙ্কার কাছেই হারের স্বাদ নিয়েছে।

যেভাবে শ্রীলঙ্কা ও বাংলাদেশের
সুপারফোরে ওঠা


এক জয়ে দুই দেশে আনন্দ, উৎসব। একটু অন্যরকম শোনালেও বিষয়টি বাস্তব। এশিয়া কাপে শ্রীলঙ্কা আফগানিস্তানের মধ্যেকার ম্যাচে চূড়ান্ত হয় কোন দুই দল উঠবে সুপার ফোরে। শ্রীলঙ্কা, আফগানিস্তান না বাংলাদেশ। সহজ সমীকরন ছিল এ দুই দলের যে জিতবে সেই প্রথম কোয়ালিফাই করবে। এরপর হিসেবের মারপ্যাচে বাকী দুই দলের মধ্যে হবে হিসেব নিকেষ। কিন্তু আরো একটা বিষয় ছিল শ্রীলঙ্কা জিতলে আফগানিস্তানের কোনো চান্সই নেই, কেননা আফ-গানরা হেরেছিল বাংলাদেশের কাছে। শেষ পর্যন্ত হলোও তাই।
তুমুল উত্তেজনাপূর্ণ ম্যাচে আফগানিস্তানকে হারিয়ে শ্রীলঙ্কা গ্রুপ থেকে অপরাজিত থেকে উঠে যায় সুপার ফোরে। অন্যদিকে বাংলাদেশও উঠে যায় সুপারফোরে। ফলে এক জয়ে শ্রীলঙ্কা ও বাংলাদেশ একই সঙ্গে সুপারফোরে ওঠার উৎসব করেন। বিষয়টি মজা করে বলছিলেন ধারাভাষ্যকর রাসেল আর্নল্ডও। আর্নল্ড বলছিলেন, শ্রীলঙ্কার এই রান তাড়া করে জয় কেবল কলম্বোয় উদযাপিত হচ্ছে না, ঢাকা-চট্টগ্রাম
সিলেটেও হচ্ছে। 'বি' গ্রুপের সমীকরণই বাংলাদেশকে এই ম্যাচে লঙ্কানদের সমর্থক বানিয়ে দিয়েছিল। আবু ধাবিতে বৃহস্পতিবার রাতের ম্যাচে ৬ উইকেটে জিতেছে শ্রীলঙ্কা।
আফগানিস্তানের ১৬৯ রান তারা পেরিয়ে গেছে ৮ বল বাকি থাকতে। তিন জয়ে ৬ পয়েন্ট নিয়ে 'বি' গ্রুপ সেরা হয়ে সুপার ফোরে জায়গা করে নিয়েছে গত আসরের রানার্সআপ শ্রীলঙ্কা। কেবল তাদের বিপক্ষেই হারা বাংলাদেশ ৪ পয়েন্ট নিয়ে গ্রুপে হয়েছে রানার্সআপ।
শুধু হংকংয়ের বিপক্ষে জয় পাওয়া আফগানিস্তানের এশিয়া কাপ অভিযান শেষ হলো হতাশায়। গত টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমি-ফাইনালিস্টরা বিদায় নিল গ্রুপ পর্ব থেকেই।'এ' গ্রুপ থেকে আগেই সুপার ফোর নিশ্চিত করেছে ভারত ও পাকিস্তান। আজ দুবাইয়ে সুপার ফোরের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার মুখোমুখি হবে বাংলাদেশ। বুধবার ভারত ও পরদিন পাকিস্তানের বিপক্ষে খেলবে লিটন দাসের দল।


সুপার ফোরের সূচি:
২০ সেপ্টেম্বর: বাংলাদেশ-শ্রীলংকা, দুবাই
২৩ সেপ্টেম্বর:
২১ সেপ্টেম্বর। ভারত-পাকিস্তান, দুবাই
পাকিস্তান-শ্রীলংকা, আবু ধাবি
২৪ সেপ্টেম্বর: বাংলাদেশ-ভারত, দুবাই।
২৫ সেপ্টেম্বর। বাংলাদেশ-পাকিস্তান, দুবাই
২৬ সেপ্টেম্বর: ভারত-শ্রীলংকা, দুবাই
২৮ সপ্টেম্বর: ফাইনাল, দুবাই
সকল ম্যাচ বাংলাদেশ সময় রাত সাড়ে আটটায় শুরু হবে।


কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ