১৯ জুন ২০২৬ , ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

শুক্রবার, ১৯ জুন ২০২৬

চুনারুঘাটে অবৈধ সিলিকা বালু উত্তোলনের অভিযোগে ৭ জনের জরিমানা ও কারাদণ্ড

প্রেস বিজ্ঞপ্তি
আপলোড সময় : ২২-১০-২০২৫
চুনারুঘাটে অবৈধ সিলিকা বালু উত্তোলনের  অভিযোগে ৭ জনের জরিমানা ও কারাদণ্ড

রাজীব আহমেদ: হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার বদরগাজী ও হলহলিয়া এলাকায় অবৈধভাবে সিলিকা বালু উত্তোলনের অভিযোগে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে ৭ জনকে সাড়ে ৫ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

এর মধ্যে দুইজনকে এক বছর করে এবং আরও দুইজনকে এক মাস করে কারাদণ্ড দেওয়া হয়েছে। বুধবার (২২ অক্টোবর) সকালে চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শফিকুল ইসলাম এ রায় প্রদান করেন।

অভিযান চলাকালে অবৈধ বালু উত্তোলনে জড়িত থাকার দায়ে মোবাইল কোর্টের মাধ্যমে মোট ৭ জনকে বিভিন্ন মেয়াদে জরিমানা ও কারাদণ্ড প্রদান করা হয়।

দণ্ডপ্রাপ্তদের নাম নিম্নরূপঃ

১️.মো. ফারুক মিয়া (৫৫), পিতা মৃত ইন্তাজ উল্লাহ, সাং- হলহলিয়া, পাইকপাড়া, চুনারুঘাট — ৫০,০০০ টাকা জরিমানা।

২️.তাউজ মিয়া (৪১), পিতা সিরাজ মিয়া তালুকদার, সাং- কাঠালবাড়ি, পঞ্চাশ, চুনারুঘাট — ৫০,০০০ টাকা জরিমানা।

৩️.আলী হায়দর (৫৮), পিতা মৃত আইয়ুব আলী, সাং- দেউন্দি, পাইকপাড়া, চুনারুঘাট — ৫০,০০০ টাকা জরিমানা।

৪️.মো. জসিম উদ্দিন, পিতা মো. আইয়ুব আলী, সাং- দেউন্দি, পাইকপাড়া, চুনারুঘাট — ১ বছর বিনাশ্রম কারাদণ্ড ও ১,০০,০০০ টাকা জরিমানা।

৫️.খয়ের মিয়া তালুকদার (৩১), পিতা মৃত সিরাজ মিয়া তালুকদার, সাং- দেউন্দি, কাঠালবাড়ি, পঞ্চাশ, চুনারুঘাট — ১ বছর বিনাশ্রম কারাদণ্ড ও ১,০০,০০০ টাকা জরিমানা।

৬️.মো. আবু সায়েম (৪৭), পিতা আব্দুল গণি, সাং- মাঝিশাইল, সতং বাজার, চুনারুঘাট — ১ মাস বিনাশ্রম কারাদণ্ড ও ১,০০,০০০ টাকা জরিমানা।

৭️.মো. আব্দুর রউফ খান, পিতা মৃত ডেঙ্গু খান, সাং- হলদিউড়া, পাইকপাড়া, চুনারুঘাট — ১ মাস বিনাশ্রম কারাদণ্ড ও ১,০০,০০০ টাকা জরিমানা।

মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বাধীন টিম।

এসময় বাংলাদেশ সেনাবাহিনী ও চুনারুঘাট থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।

প্রশাসন জানায়, পরিবেশ ও সরকারি সম্পদ রক্ষায় এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।



কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ