১৯ জুন ২০২৬ , ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

শুক্রবার, ১৯ জুন ২০২৬

মনোনয়ন ফরম সংগ্রহ করলেন জামায়াতে ইসলামীর প্রার্থী সাংবাদিক অলিউল্লাহ নোমান

আপলোড সময় : ১৮-১২-২০২৫
মনোনয়ন ফরম সংগ্রহ করলেন  জামায়াতে ইসলামীর প্রার্থী সাংবাদিক অলিউল্লাহ নোমান মনোনয়ন ফরম সংগ্রহ করলেন জামায়াতে ইসলামীর প্রার্থী সাংবাদিক অলিউল্লাহ নোমান
হবিগঞ্জ-৪ (চুনারুঘাট-মাধবপুর) আসনের বাংলাদেশ  জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী সাংবাদিক অলিউল্লাহ নোমান মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।

আজ বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) বেলা ১২টায় মাধবপুর উপজেলার সহকারি রিটার্নিং অফিসারের কার্যালয়ে থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।

এসময় উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি ও  ইউপি চেয়ারম্যান এডভোকেট মোঃ নজরুল ইসলাম, জেলা জামায়াতের বাইতুল মাল সেক্রেটারি মাওলানা আব্দুস শহিদ, মাধবপুর উপজেলা জামায়াতে আমীর মাওঃ আলাউদ্দিন ভূইয়া, সেক্রেটারি মোহাম্মদ মোস্তফা কামাল, সহকারী সেক্রেটারি আব্দুল হাফিজ ভূঁইয়া, বাইতুল মাল সম্পাদক শামসুর রহমান, মাধবপুর পৌর সভাপতি আব্দুর রহমান খাঁন সোহাগ, শিবিরের উপজেলা সভাপতি আব্দুর রাকিব রানা, উপজেলা নির্বাচন পরিচালক হাফেজ নবীর হোসাইন, মাধবপুর প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ আবুল খায়ের প্রমুখ।

প্রসঙ্গ, নির্বাচন কমিশনের তপশিল অনুযায়ী আগামী ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে। মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ২৯ ডিসেম্বর।
মনোনয়নপত্র বাছাই চলবে ৩০ ডিসেম্বর থেকে ৪ জানুয়ারি পর্যন্ত। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২০ জানুয়ারি। প্রতীক বরাদ্দ দেওয়া হবে ২১ জানুয়ারি। নির্বাচনী প্রচার ২২ জানুয়ারি থেকে ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা পর্যন্ত।


কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ