১৯ জুন ২০২৬ , ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

শুক্রবার, ১৯ জুন ২০২৬

হবিগঞ্জে দুই গ্রুপের সংঘর্ষে রণক্ষেত্র, আহত ৫০

আপলোড সময় : ২৩-১২-২০২৫
হবিগঞ্জে দুই গ্রুপের সংঘর্ষে রণক্ষেত্র, আহত ৫০ ফাইল ছবি
হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় পূর্ব বিরোধের জেরে দুইপক্ষের মধ্যে ঘণ্টাব্যাপী সংঘর্ষে অন্তত ৫০ জন আহত হয়েছেন। গুরুতর অবস্থায় ১০ জনকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

সোমবার (২২ ডিসেম্বর) বিকেলে উপজেলার কালিয়ারভাঙ্গা ইউনিয়নের মান্দারকান্দি গ্রামে এ ঘটনা ঘটে। গ্রামের ইদ্রিছ মিয়া ও শামু ভট্টাচার্যের মধ্যে পূর্ব বিরোধ ছিল। সোমবার স্থানীয় বাজারের একটি চায়ের স্টলে তাদের মধ্যে কথা কাটাকাটি থেকে ঘটনার সূত্রপাত হয়।

বিকেলে উভয়পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে প্রায় ৫০ জন আহত হন। সংঘর্ষে আহতদের নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

তাদের মধ্যে গুরুতর অবস্থার ১০ জনকে সিলেট হাসপাতালে পাঠানো হয়। খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
 
নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোনায়েম মিয়া বলেন, খবর পেয়ে আমরা তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করেছি। বর্তমানে এলাকা শান্ত রয়েছে।


কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ