১৯ জুন ২০২৬ , ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

শুক্রবার, ১৯ জুন ২০২৬

হবিগঞ্জকে দুর্নীতিমুক্ত ও সন্ত্রাসমুক্ত করতে দাঁড়িপাল্লাকে বিজয়ী করতে হবে-অধ্যক্ষ কাজী মহসিন

নিজস্ব প্রতিবেদক
আপলোড সময় : ০৪-০২-২০২৬
হবিগঞ্জকে দুর্নীতিমুক্ত ও সন্ত্রাসমুক্ত করতে দাঁড়িপাল্লাকে বিজয়ী করতে হবে-অধ্যক্ষ কাজী মহসিন অধ্যক্ষ কাজী মহসিন আহমদ

বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত ১১ দলীয় জোট (ঐক্যবদ্ধ বাংলাদেশ) সমর্থিত হবিগঞ্জ–৩ (হবিগঞ্জ সদর, লাখাই ও শায়েস্তাগঞ্জ) আসনের সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ কাজী মহসিন আহমদ বলেছেন, হবিগঞ্জকে দুর্নীতি ও সন্ত্রাসমুক্ত করতে হলে দাঁড়িপাল্লা প্রতীকের বিজয় নিশ্চিত করতে হবে। ইনসাফভিত্তিক রাজনীতির মাধ্যমেই জনগণের প্রকৃত অধিকার প্রতিষ্ঠা সম্ভব বলে তিনি মন্তব্য করেন।

 

মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) বিকেলে হবিগঞ্জ শহরের ঈদগাহ পয়েন্ট থেকে শুরু হওয়া জনসংযোগ কর্মসূচি শেষে মোতালিব চত্বরে আয়োজিত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

 

অধ্যক্ষ কাজী মহসিন আহমদ বলেন, দেশের মানুষ আজ পরিবর্তন চায়। দীর্ঘদিন ধরে চলমান লুটপাট, দলীয়করণ ও দুঃশাসনের বিরুদ্ধে জনগণ ঐক্যবদ্ধ হচ্ছে। তিনি আরও বলেন, জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে বাংলাদেশ একটি কল্যাণ রাষ্ট্রে পরিণত হবে এবং সর্বস্তরে ন্যায়বিচার প্রতিষ্ঠিত হবে।

 

পথসভায় বিশেষ অতিথির বক্তব্যে হবিগঞ্জ জেলা জামায়াতের আমীর মাওলানা মুখলিসুর রহমান বলেন, ইনসাফ ও সুশাসনের রাজনীতি কেবল জামায়াতই করে। জনগণ যদি দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দিয়ে বিজয়ী করে, তবে হবিগঞ্জে শান্তি, স্থিতিশীলতা ও ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠিত হবে।

সদ্য জামায়াতে ইসলামীতে যোগদানকারী গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য ও হবিগঞ্জ জেলা সভাপতি পদ থেকে পদত্যাগকারী, হবিগঞ্জ জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি চৌধুরী আশরাফুল বারী নোমান বলেন, সততা ও ন্যায়নিষ্ঠ রাজনীতির আকর্ষণেই তিনি জামায়াতে যোগ দিয়েছেন। তার মতে, এই দলই দেশকে সঠিক পথে পরিচালিত করতে সক্ষম।

 

এছাড়াও বক্তব্য রাখেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কার্যকরী পরিষদ সদস্য মুহিবুর রহমান, হবিগঞ্জ পৌরসভা জামায়াতের আমীর আতিকুল ইসলাম সোহাগসহ অন্যান্য নেতৃবৃন্দ।

 

পথসভায় উপস্থিত নেতাকর্মীরা আগামী নির্বাচনে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দিয়ে অধ্যক্ষ কাজী মহসিন আহমদকে বিজয়ী করার জন্য সাধারণ মানুষের প্রতি আহ্বান জানান। সভা শেষে প্রার্থীর নেতৃত্বে শহরের বিভিন্ন এলাকায় ব্যাপক জনসংযোগ কার্যক্রম পরিচালিত হয়।



কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ