দেশ টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি হওয়ায় সাংবাদিক রায়হানকে সংবর্ধনা
হবিগঞ্জের সাংবাদিক রায়হান আহমেদ দেশ টিভি ও দৈনিক কালের কণ্ঠের জেলা প্রতিনিধি হিসেবে নিয়োগ পাওয়ায় সংবর্ধনা প্রদান করেছে চুনারুঘাট প্রেসক্লাব। গত মঙ্গলবার সন্ধায় চুনারুঘাট প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে এ সংবর্ধনা দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রেসক্লাবের সভাপতি অধ্যক্ষ ফারুক উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাজিদুল ইসলামের সঞ্চালনায় সংক্ষিপ্ত মতবিনিময় সভায় বক্তব্য রাখেন-চুনারুঘাট পৌর সভার সাবেক মেয়র নাজিম উদ্দিন সামসু, হবিগঞ্জ জজ কোর্টের পিপি অ্যাডভোকেট আব্দুল হাই, চুনারুঘাটের বিশিষ্ট সমাজসেবক জাপানের জাইকার প্রতিষ্ঠান অনুদা ইনকর্পোরেশনের এমডি এমএ মালেক জাপানী, চুনারুঘাট প্রেস ক্লাবের সাবেক সভাপতি কামরুল ইসলাম , সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম ,
উপজেলা সেচ্ছাসেবকদলের যুগ্ম আহবায়ক আব্দুল মান্নান রুমন, বিশিষ্ট ব্যবসায়ী ও ইমপেরিয়াল গ্রুপের ম্যানিজিং ডিরেক্টর মশিউর রহমান খান জুমেল, উপজেলা ছাত্রদলের আহবায়ক আরিফুর রহমান, ছাত্রদল নেতা এ আর সুহেল, যুবদল নেতা রমজান তালুকদার সহ স্থানীয় সাংবাদিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বক্তারা নবনিযুক্ত প্রতিনিধি রায়হান আহমেদের পেশাগত দায়িত্ব পালনে বস্তুনিষ্ঠতা, সাহসিকতা ও নৈতিকতার সঙ্গে কাজ করার আহ্বান জানান। তারা বলেন, দেশ ও সমাজের কল্যাণে গণমাধ্যমের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সত্য ও নিরপেক্ষ সংবাদ পরিবেশনের মাধ্যমে সাংবাদিকরা মানুষের আস্থা অর্জন করতে পারেন।
সংবর্ধনা অনুষ্ঠানে চুনারুঘাট প্রেসক্লাবের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ভবিষ্যতে দায়িত্বশীল ও অনুসন্ধানী সাংবাদিকতার মাধ্যমে জেলার সমস্যা ও সম্ভাবনার কথা জাতীয় পর্যায়ে তুলে ধরার প্রত্যয় ব্যক্ত করেন।
অনুষ্ঠান শেষে ফুলেল শুভেচ্ছা ও স্মারক প্রদান করা হয়। সংবর্ধনা অনুষ্ঠানটি সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়।