১৯ জুন ২০২৬ , ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

শুক্রবার, ১৯ জুন ২০২৬

জাতীয় সংসদের চিফ হুইপ ও হুইপ হলেন যাঁরা

নিজস্ব প্রতিবেদক
আপলোড সময় : ০২-০৩-২০২৬
জাতীয় সংসদের চিফ হুইপ ও হুইপ হলেন যাঁরা ফাইল ছবি
ত্রয়োদশ জাতীয় সংসদের চিফ হুইপ হিসেবে নিয়োগ পেয়েছেন বরগুনা-২ আসনের সংসদ সদস্য নুরুল ইসলাম মনি। সোমবার জাতীয় সংসদ সচিবালয়ের মানবসম্পদ শাখার এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

এ ছাড়া আরও ছয়জন সংসদ সদস্যকে হুইপ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

নিয়োগ পাওয়া হুইপরা হলেন—হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য জি কে গউছ, খুলনা-৩ আসনের রকিবুল ইসলাম বকুল, শরীয়তপুর-৩ আসনের মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু, নাটোর-২ আসনের রুহুল কুদ্দুস তালুকদার দুলু, দিনাজপুর-৪ আসনের আখতারুজ্জামান মিয়া এবং লক্ষ্মীপুর-৪ আসনের সংসদ সদস্য আশরাফ উদ্দিন নিজান।

জাতীয় সংসদ সচিবালয় জানিয়েছে, রাষ্ট্রপতির আদেশক্রমে এই নিয়োগ অবিলম্বে কার্যকর হবে। নবনিযুক্ত চিফ হুইপ ও হুইপরা কাল মঙ্গলবার শপথ নিতে পারেন।


কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ