০৬ জুন ২০২৬ , ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

শনিবার, ০৬ জুন ২০২৬

চুনারুঘাটে গ্রাম আদালত বিষয়ক ত্রৈ-মাসিক সভা

নিজস্ব প্রতিবেদক
আপলোড সময় : ১২-০৫-২০২৬
চুনারুঘাটে গ্রাম আদালত বিষয়ক ত্রৈ-মাসিক সভা
হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় গ্রাম আদালত বিষয়ক ত্রৈ-মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।আজ মঙ্গলবার (১২ মে) সকাল ১০ টায় চুনারুঘাট উপজেলা পরিষদ সভা কক্ষে এ ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা গালিব চৌধুরী।

গ্রাম আদালত সক্রিয়করণ প্রকল্পের উপজেলা সমন্বয়কারী মদন সরদারের সঞ্চালনায় অনুষ্ঠিত ত্রৈমাসিক সভায় উপস্থিত ছিলেন, উপজেলার ১০ টি ইউনিয়ন পরিষদের ইউপি হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটরগণ।

গ্রাম আদালতের বিচারিক সেবার প্রয়োজনীয়তা তুলে ধরে উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, ইউনিয়ন পরিষদের গ্রাম আদালতের মামলা গ্রহণ ও নিষ্পত্তি এবং নিষ্পত্তিকৃত মামলার নথি ব্যবস্থাপনা, গ্রাম আদালত বিষয়ক প্রচারণা বৃদ্ধি করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে হবে।

তিনি আরও বলেন, প্রতি সপ্তাহে নির্দিষ্ট একটি দিন গ্রাম আদালতের শুনানি কার্যক্রম পরিচালনা, প্রতি মাসের শেষ কর্ম দিবসে মাসিক রিপোর্ট প্রস্তুত করে উপজেলায় প্রেরণ করতে হবে। বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ তৃতীয় পর্যায়ে প্রকল্পের উপজেলা সমন্বয়কারী মদন সরদার কার্যক্রমের অগ্রগতি নিয়ে আলোচনা করেন। এসময় তিনি গ্রাম আদালতের এখতিয়ার, গ্রাম আদালতের ক্ষমতা, বিচারযোগ্য মামলা এবং ফৌজদারী ও দেওয়ানি মামলার বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

সভায় উপজেলা সমন্বয়কারী, কার্যক্রম বাস্তবায়নে উপজেলার সকল ইউপি হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটরগণের সার্বিক সহযোগীতা কামনা করেন।


কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ