১০ অগাস্ট ২০২৬ , ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

সোমবার, ১০ অগাস্ট ২০২৬

চুনারুঘাটে ফ্যামিলি কার্ডে তথ্য সংগ্রহকারি নিয়োগ পেলেন ছাত্রলীগের সক্রিয় কর্মী সুজন

নিজস্ব প্রতিবেদক
আপলোড সময় : ১০-০৮-২০২৬
চুনারুঘাটে ফ্যামিলি কার্ডে তথ্য সংগ্রহকারি নিয়োগ পেলেন ছাত্রলীগের সক্রিয় কর্মী সুজন ফাইল ছবি

চুনারুঘাটে ফ্যামিলি কার্ডেরে তথ্য সংগ্রহকারি পদে নিয়োগ পেলে ছাত্রলীগের সক্রিয় কর্মী ও সরকার বিরোধী পোস্টদাতা সুজন মিয়া। রবিবার (৯ আগাস্ট) রাতে ফ্যামিলি কার্ডের নিয়োগ পরিক্ষার ফলাফল ঘোষণা হয়।

ওই ফলাফলে উপজেলার ৯নং রানীগাঁও ইউনিয়নের ৮নং ওয়ার্ডের তথ্য সংগ্রহকারী হিসেবে নিয়োগ করা হয় মো: সুজন মিয়া কে। সে আবুল হোসাইনের ছেলে।

স্থানীয় সূত্রে জানাযায়, আবুল হোসাইনের ছেলে সুজন মিয়া প্রায় সময়ই সামাজিক যোগাযোগ মাধ্যমে সরকার বিরোধী পোস্ট প্রচার করে থাকেন। সে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সক্রিয়কর্মী হিসেবে সক্রিয় ভূমিকা পালন করে যাচ্ছে। 

স্থানীয়দের দাবী একজন সক্রিয় ছাত্রলীগের কর্মীকে কিভাবে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রকারি হিসেবে নিয়োগ করা হলো আমরা বুঝতেছি না। মূলত সে ফ্যামিলি কার্ডের বিষয়টিকে বিতর্ক করতে এবং তথ্য গোপন করে নিয়োগ ভাগিয়ে নিয়েছে সুজন। 

বিস্বস্থ সূত্রে জানাযায়, স্থানীয় বিএনপির এক বড় নেতার সুপারিশে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী হিসেবে নিয়োগ পায় সুজন।

এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিবাদ জানিয়ে সাবেক উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি ফারুক আহমেদ লিপু পোস্ট করে লিখেন-রাণীগাঁও ইউনিয়নে ফ্যামিলি কার্ডের শুমারি কার্যক্রমে নিয়োগ পেয়েছেন ছাত্রলীগ নেতা সুজন মিয়া।আলহামদুলিল্লাহ।

আরেক প্রবাসী বিএনপি নেতা সাইফুল ইসলাম বলেন-বর্তমানে ছাত্রলীগ ও শিবিরের ছেলেদের মধ্যে এই প্রকল্পের নিয়োগ নিয়ে নানা ধরনের আলোচনা ও ট্রল চলছে। একই সঙ্গে যদি এমন ব্যক্তিদের নিয়োগ দেওয়া হয়, যাদের রাজনৈতিক পরিচয় নিয়ে প্রশ্ন রয়েছে বা যারা নিজেরাই প্রকল্পটিকে নিয়ে নিয়মিত বিদ্রূপ-সমালোচনা করছেন, তাহলে ভবিষ্যতে ফ্যামিলি কার্ড প্রকল্পটিই বিতর্কিত হয়ে পড়ার আশঙ্কা রয়েছে।

এ বিষয়ে উপজেলা প্রশাসন জানিয়েছেন-প্রাথমিকভাবে নিয়োগ দেয়া হয়েছে। যাদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে তাদের বিরুদ্ধে তদন্ত চলছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।



কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ