১১ অগাস্ট ২০২৬ , ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬

চুনারুঘাটের সারগাম পাল রাজ্য এসএসসিতে গোল্ডেন জিপিএ-৫ পেয়েছে

খন্দকার আলাউদ্দিন
আপলোড সময় : ১১-০৮-২০২৬
চুনারুঘাটের সারগাম পাল রাজ্য এসএসসিতে গোল্ডেন জিপিএ-৫ পেয়েছে বাবা-মা এর সাথে সারগাম পাল রাজ্য
 

হবিগঞ্জের চুনারুঘাটের মেধাবী শিক্ষার্থী সারগাম পাল রাজ্য এসএসসি পরীক্ষায় গোল্ডেন জিপিএ-৫ পেয়েছে। সে শায়েস্তাগঞ্জের ইসলামী একাডেমী অ্যান্ড হাইস্কুলের বিজ্ঞান বিভাগ থেকে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে এ কৃতিত্ব অর্জন করেছে।

আজ সোমবার সারাদেশে একযোগে এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়। প্রকাশিত ফলাফলে সারগাম পাল রাজ্য গোল্ডেন জিপিএ-৫ অর্জন করে তার পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও নিজ এলাকার সুনাম বয়ে এনেছে।

সারগাম পালের বাবা চুনারুঘাটের বিশিষ্ট ব্যবসায়ী বিধান রঞ্জন পাল এবং মা শর্মিলী পাল মাধবপুরের সৈয়দ সঈদ উদ্দিন ডিগ্রি কলেজের অর্থনীতি বিভাগের প্রভাষক।

কৃতিত্বপূর্ণ ফলাফলের জন্য সারগাম পাল তার শিক্ষকবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে। ভবিষ্যতে সে উচ্চশিক্ষা গ্রহণ করে একজন ইঞ্জিনিয়ার হতে চায়।

তার এই সাফল্যে পরিবারের সদস্য, শিক্ষক ও শুভাকাঙ্ক্ষীরা তাকে অভিনন্দন জানিয়েছেন এবং ভবিষ্যৎ জীবনে আরও সাফল্য কামনা করেছেন।



কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ