নকল ডিম খেলে কী ক্ষতি? চিনবেন যেভাবে

আপলোড সময় : ১১-১২-২০২৪ ০১:৪৩:৫৫ অপরাহ্ন , আপডেট সময় : ১১-১২-২০২৪ ০১:৪৩:৫৫ অপরাহ্ন

লাইফস্টাইল ডেস্ক

বর্তমানে দেশের বাজারে ডিমের সংকটের সঙ্গে দামও তুঙ্গে। এই সুযোগে বাজারে ছেয়ে গেছে প্লাস্টিক ডিম। একেবারে আসল ডিমের মতোই দেখতে। অনেকেই এই ডিম বাজার থেকে কিনে এনে ঠকছেন। আসল ও নকল ডিম দেখতে একই রকম। কীভাবে চিনবেন নকল ডিম তা নিয়েই আজকের প্রতিবেদন। চলুন জেনে নেওয়া যাক।

নকল ডিম চিনবেন যেভাবে
নকল ডিম তৈরি হয় রাসায়নিক দিয়ে। সেই ডিম বিক্রিও হচ্ছে দেশের অনেক বাজারে। তবে আসল ডিমের সঙ্গে এই ডিমের তফাত বোঝা খুব একটা কঠিন নয়। প্রথমে নজর রাখুন ডিমের খোলসের দিকে। আসল ডিমের খোলস হয় একটু এবড়ো-থেবড়ো।

কিন্তু প্লাস্টিক ডিমের খোলস হবে একদম মসৃণ। আসল ডিম আর নকলের মধ্যে ওজনের তফাত হবে। আসল ডিম হবে তার আকারের থেকে একটু ভারী। কিন্তু প্লাস্টিক ডিম ওজনে হালকা। আসল ডিম ফাটালে কুসুম গোলাকার এবং শক্ত হয়।

আর সাদা অংশ পরিষ্কার এবং কিছুটা থকথকে থাকে। নকল ডিমের কুসুম কম গোলাকার হয় এবং ভেঙ্গে যাবার প্রবণতা বেশি হয়। নকল ডিমের সাদা অংশ খুব পরিষ্কার হয় এবং খুব ঘন হতে পারে। আরেকটি সহজ পরীক্ষা হচ্ছে- একটি গ্লাসে পানি নিয়ে তাতে ডিম ফেলে দিন। আসল হলে তা ডুবে যাবে।

নকল ডিমের ক্ষতিকর দিক
নকল ডিম যে ক্ষতিকর রাসায়নিক দিয়ে তৈরি হচ্ছে তা শরীরে বারোটা বাজিয়ে দিতে পারে। প্লাস্টিক ডিম নিয়ে প্রশাসনও সতর্ক। নকল ডিম প্লাস্টিকের তৈরি এবং ক্ষতিকারক রাসায়নিক থাকে। যা আপনার স্বাস্থ্যের জন্য ক্ষতি হতে পারে। এই ডিম খেলে গ্যাস, পেট ফাঁপা, ডায়েরিয়ার মতো সমস্যা হতে পারে। ক্রমাগত এই ডিম খেলে স্থূলতা, হজমের সমস্যা থেকে ক্যানসারের মতো রোগও হতে পারে। তাই নকল ডিম চিনে নেওয়া জরুরি।

সম্পাদকীয় :

সম্পাদক : অলিউল্লাহ নোমান

প্রকাশক : মশিউর রহমান খাঁন

অফিস : বাড়ি নং কেএ-৩/এইচ/২, মোহাম্মদ মঞ্জিল, হাজী সমির উদ্দিন রোড, জগন্নাথপুর ভাটারা, ঢাকা-১২২৯, বাংলাদেশ।

Email  : newsbd24.country@gmail.com, Mobile : +88 09642929292, +88 01828659398


অফিস :