মেটার ফেসবুক-ইনস্টাগ্রাম-হোয়াটসঅ্যাপ ডাউন

আপলোড সময় : ১২-১২-২০২৪ ০১:৩২:৫৯ পূর্বাহ্ন , আপডেট সময় : ১২-১২-২০২৪ ০১:৩২:৫৯ পূর্বাহ্ন

প্রযুক্তি ডেস্ক 

বিশ্বজুড়ে মেটার আওতাধীন ফেসবুক, ইনস্টাগ্রাম ও হোয়াটসঅ্যাপ ডাউন হয়ে পড়েছে। আউটেজ-ট্র্যাকিং ওয়েবসাইট ডাউনডিটেক্টর ডটকমের বরাত দিয়ে এ তথ্য জানায় রয়টার্স।

বুধবার (১১ ডিসেম্বর) দিবাগত রাত ১২টার দিকে বিশ্বজুড়ে হাজারো ব্যবহারকারী এ সমস্যায় পড়েন।

রয়টার্স জানায়, বিশ্বব্যাপী ১৩ হাজারেরও বেশি ব্যবহারকারী ফেসবুকে অ্যাক্সেস করতে সমস্যায় পড়েছেন।
 
এ ছাড়া ৬ হাজার ৬০০-র বেশি মানুষ ইনস্টাগ্রাম ব্যবহার করতে গিয়ে সমস্যায় পড়েছেন।

অন্যদিকে মেটার মেসেজিং পরিষেবা ও হোয়াটসঅ্যাপ ডাউন থাকার ২ হাজার ৩০০টি অভিযোগ পাওয়া গেছে বলেও জানিয়েছে ডাউনডিটেক্টর ডটকম।

ডাউনডিটেক্টরে ফেসবুক, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার এবং ইনস্টাগ্রামের জন্য বড় এবং তীব্র স্পাইক দেখাচ্ছে, যার ফলে অনেকেই সমস্যায় পড়েছেন।

ফেসবুকে প্রবেশ করতে গেলে একটি বার্তায় দেখাচ্ছে, ‘আমরা যত দ্রুত সম্ভব এটি ঠিক করার জন্য কাজ করছি।’

এ বিষয়ে তাৎক্ষণিকভাবে মেটা কর্তৃপক্ষের কোনো মন্তব্য পাওয়া যায়নি।

নতুনদেশ/জেএফ/পিএসসি

সম্পাদকীয় :

সম্পাদক : অলিউল্লাহ নোমান

প্রকাশক : মশিউর রহমান খাঁন

অফিস : বাড়ি নং কেএ-৩/এইচ/২, মোহাম্মদ মঞ্জিল, হাজী সমির উদ্দিন রোড, জগন্নাথপুর ভাটারা, ঢাকা-১২২৯, বাংলাদেশ।

Email  : newsbd24.country@gmail.com, Mobile : +88 09642929292, +88 01828659398


অফিস :