চাঁদাবাজি-লুটপাটকারীদের জায়গা বিএনপিতে হবে না: শাহজাহান

আপলোড সময় : ০৬-১২-২০২৪ ০৫:৫৩:২৪ অপরাহ্ন , আপডেট সময় : ৩০-১২-২০২৫ ০৫:১৩:৩০ অপরাহ্ন
চাঁদাবাজি-লুটপাটকারীদের জায়গা বিএনপিতে হবে না বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান মো. শাহজাহান। তিনি বলেন, আপনি যতবড় নেতাই হোন অন্যায় করলে দল আপনাকে এতোটুকুও ছাড় দেবে না।

শুক্রবার (৬ ডিসেম্বর) বিকেলে নোয়াখালী সদর উপজেলার কালাদরাপ ইউনিয়নে আয়োজিত একটি শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মো. শাহজাহান নেতাকর্মীদের বলেন, তারেক রহমান বলেছেন- সামনের নির্বাচন অত্যন্ত কঠিন হবে। তাই জনগণের মন জুগিয়ে আপনাকে চলতে হবে। যে কাজে জনগণ নাখোশ হয় তা করা যাবে না। তাছাড়া অন্যায় কোনো কাজ করে এ মুহূর্তে দলের বিরাগভাজন হবেন না।

সামাজিক সংগঠন 'বাংলাদেশ যুব ঐক্য ফাউন্ডেশন' ওই অনুষ্ঠানের আয়োজন করে। এতে সভাপতিত্ব করেন বিএনপির কালাদরাপ ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের সভাপতি আবুল কালাম।

এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক মাহবুব আলমগীর আলো, সদর উপজেলা বিএনপির সভাপতি সলিম উল্যাহ বাহার হিরণ, সাধারণ সম্পাদক ভিপি জসিম, ছাত্রদল নেতা আজগর উদ্দিন দুখু, চরজব্বর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল্লাহ মিয়া প্রমুখ।

এসময় বাংলাদেশ যুব ঐক্য পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি মো. আজাদ উদ্দিন, সাধারণ সম্পাদক শেখ ফরিদ ইশরাক, যুব ঐক্য ফাউন্ডেশনের সহ-সভাপতি মো. ইব্রাহিম খলিল, সিনিয়র সাধারণ সম্পাদক মো. মাঈন উদ্দিন রুবেল, কোষাধ্যক্ষ আজগর হোসেন সুমন ও সদস্য নিজাম উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে ৮০০ অসহায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। এর আগে সংগঠনটি বন্যায় ত্রাণ সামগ্রী, বিভিন্ন প্রতিষ্ঠানে শিক্ষা উপকরণ বিতরণসহ বৃক্ষ রোপণ, অসহায় রোগীদের চিকিৎসা প্রদান এবং মাদক, বাল্যবিয়ে, ইভটিজিং বন্ধে সামাজিক কার্যক্রম চালিয়ে আসছেন।

সম্পাদকীয় :

সম্পাদক : অলিউল্লাহ নোমান

প্রকাশক : মশিউর রহমান খাঁন

অফিস : বাড়ি নং কেএ-৩/এইচ/২, মোহাম্মদ মঞ্জিল, হাজী সমির উদ্দিন রোড, জগন্নাথপুর ভাটারা, ঢাকা-১২২৯, বাংলাদেশ।

Email  : newsbd24.country@gmail.com, Mobile : +88 09642929292, +88 01828659398


অফিস :