​নোয়াখালীতে বিদেশী পিস্তলসহ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

আপলোড সময় : ১৪-০১-২০২৫ ০৬:৪১:৫১ অপরাহ্ন , আপডেট সময় : ১৪-০১-২০২৫ ০৬:৪৩:০২ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক, নোয়াখালী

নোয়াখালীর মাইজদীতে বিদেশী পিস্তলসহ পান্থনাথ রাহুল (৩৯) নামে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (১৪ জানুয়ারি) দুপুরে নোয়াখালী পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের মাস্টার পাড়ার ‌‌‘অপরাজিতা’ ভবনের তৃতীয় তলায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার পান্থনাথ রাহুল সদর উপজেলার মাস্টারপাড়া এলাকার মৃত সুকুমার নাথের ছেলে। তিন জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক ও বর্তমান কমিটির সদস্য।

তার কাছ থেকে ম্যাগজিনসহ যুক্তরাস্ট্রের তৈরি একটি অত্যাধুনিক পিস্তল জব্দ করা হয়েছে।

সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কামরুল ইসলাম অস্ত্রসহ গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন। 

তিনি বলেন, গোপন তথ্যের ভিত্তিতে উপ-পরিদর্শক ‍(এসআই) স্পেসল্যাব চৌধূরী প্রমোজের নেতৃত্বে অভিযান চালিয়ে পিস্তলসহ পান্থনাথ রাহুলকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা রুজু করা হয়েছে। 

ওসি আরও বলেন, আসামি রাহুলের বিরুদ্ধে আগেরও একটি মাদকের মামলা রয়েছে। বুধবার (১৫ জানুয়ারি) তাকে চিফ জুড়িসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তোলা হবে।

সম্পাদকীয় :

সম্পাদক : অলিউল্লাহ নোমান

প্রকাশক : মশিউর রহমান খাঁন

অফিস : বাড়ি নং কেএ-৩/এইচ/২, মোহাম্মদ মঞ্জিল, হাজী সমির উদ্দিন রোড, জগন্নাথপুর ভাটারা, ঢাকা-১২২৯, বাংলাদেশ।

Email  : newsbd24.country@gmail.com, Mobile : +88 09642929292, +88 01828659398


অফিস :