​​নিজ হাতে ক্যাম্পাস পরিস্কার করলেন নোবিপ্রবির উপাচার্য​

আপলোড সময় : ২৯-০১-২০২৫ ০৩:৩৮:২৫ অপরাহ্ন , আপডেট সময় : ২৯-০১-২০২৫ ০৩:৪৪:১২ অপরাহ্ন

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) ক্যাম্পাস নিজ হাতে পরিষ্কার পরিচ্ছন্ন করলেন উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইল। 

বুধবার (২৯ জানুয়ারি) সকালে তিনি ‌‘নিজ আঙিনা পরিস্কার রাখি সবাই মিলে সুস্থ থাকি’ শ্লোগান নিয়ে ক্যাম্পাসে পরিস্কার-পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধন করেন।

এ সময় উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইল বলেন, শিক্ষার্থী ও ক্যাম্পাসে আসা সবাইকে সচেতন করতে এ উদ্যোগ নেওয়া হয়েছে। নির্দিষ্টস্থানে ময়লা আবর্জনা ফেললে আমাদের ক্যাম্পাস আরও সুন্দর থাকবে এবং দেখতেও সবার কাছে ভালো লাগবে।



অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ রেজওয়ানুল হক ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ হানিফ মুরাদ।

এসময় আরও উপস্থিত ছিলেন নোবিপ্রবি পরিবেশ বিজ্ঞান ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দসহ বিশ্ববিদ্যালয়ে কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। কর্মসূচির সার্বিক সহযোগিতায় ছিল কোষ্টাল এনভায়রনমেন্ট নেওয়ার্ক ও চলো পাল্টাই ফাউন্ডেশন।

সম্পাদকীয় :

সম্পাদক : অলিউল্লাহ নোমান

প্রকাশক : মশিউর রহমান খাঁন

অফিস : বাড়ি নং কেএ-৩/এইচ/২, মোহাম্মদ মঞ্জিল, হাজী সমির উদ্দিন রোড, জগন্নাথপুর ভাটারা, ঢাকা-১২২৯, বাংলাদেশ।

Email  : newsbd24.country@gmail.com, Mobile : +88 09642929292, +88 01828659398


অফিস :