​বিএসইসির সাবেক চেয়ারম্যান গ্রেফতার

আপলোড সময় : ০৫-০২-২০২৫ ০১:৪৩:০২ পূর্বাহ্ন , আপডেট সময় : ০৫-০২-২০২৫ ০১:৪৩:০২ পূর্বাহ্ন

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) সাবেক চেয়ারম্যান শিবলী রুবাইয়াত-উল-ইসলামকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) রাত ১০টার দিকে রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। 

বিষয়টি নিশ্চিত করেছেন ডিবি প্রধান রেজাউল করিম মল্লিক। তিনি বলেন, দুদকের একটি মামলায় তাকে রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে।

ডিবি প্রধান রেজাউল করিম মল্লিক বলেন, শেয়ার বাজার ধ্বংস করে দিয়েছে শিবলী রুবাইয়াত। পুঁজিবাজার ও শেয়ার বাজার থেকে কয়েক লাখ কোটি টাকা শেখ হাসিনা ও শেখ রেহানাকে অর্থায়ন করার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।

প্রসঙ্গত, বিএসইসির দায়িত্বে থাকার সময় শেয়ারবাজারে লুটপাটে সহায়তা করে অবৈধ সম্পদ অর্জন করার অভিযোগে সম্প্রতি তার পাসপোর্ট বাতিল করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যাংকিং অ্যান্ড ইনস্যুরেন্স বিভাগের অধ্যাপক শিবলী রুবাইয়াত ২০২০ সালের ১৭ মে প্রথম দফায় বিএসইসির চেয়ারম্যানের দায়িত্ব নেন। পুনর্নিয়োগ পেয়ে গত বছরের ১৬ মে তিনি আবার বিএসইসির চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করেন।

ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর গত বছরের ১০ আগস্ট বিএসইসির চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগ করেন শিবলী রুবাইয়াত। এরপর তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে নিজ বিভাগে ফিরে যান।

সম্পাদকীয় :

সম্পাদক : অলিউল্লাহ নোমান

প্রকাশক : মশিউর রহমান খাঁন

অফিস : বাড়ি নং কেএ-৩/এইচ/২, মোহাম্মদ মঞ্জিল, হাজী সমির উদ্দিন রোড, জগন্নাথপুর ভাটারা, ঢাকা-১২২৯, বাংলাদেশ।

Email  : newsbd24.country@gmail.com, Mobile : +88 09642929292, +88 01828659398


অফিস :