​রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রের অভিযোগে অভিনেত্রী শাওন গ্রেফতার

আপলোড সময় : ০৬-০২-২০২৫ ০৮:৩১:২৬ অপরাহ্ন , আপডেট সময় : ০৬-০২-২০২৫ ০৮:৩৬:০১ অপরাহ্ন

রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রের অভিযোগে রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে অভিনেত্রী মেহের আফরোজ শাওনকে গ্রেফতার করা হয়েছে।

ডিএমপির অতিরিক্ত কমিশনার (ডিবি) রেজাউল করিম মল্লিক জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন। 

তিনি জানান, বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) রাতে শাওনকে গ্রেফতার করা হয়েছে। তাকে ডিবি কার্যালয় নেওয়া হচ্ছে।

ডিবিপ্রধান বলেন, ডিবি হেফাজতে তাকে রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রের ব্যাপারে জিজ্ঞাসাবাদ করা হবে। আগামীকাল তাকে সুনির্দিষ্ট মামলায় আদালতে হাজির করে রিমান্ড চাওয়া হবে।

সম্পাদকীয় :

সম্পাদক : অলিউল্লাহ নোমান

প্রকাশক : মশিউর রহমান খাঁন

অফিস : বাড়ি নং কেএ-৩/এইচ/২, মোহাম্মদ মঞ্জিল, হাজী সমির উদ্দিন রোড, জগন্নাথপুর ভাটারা, ঢাকা-১২২৯, বাংলাদেশ।

Email  : newsbd24.country@gmail.com, Mobile : +88 09642929292, +88 01828659398


অফিস :