অপারেশন ডেভিল হান্টে দেশজুড়ে ৩৪৩ জন গ্রেফতার

আপলোড সময় : ১০-০২-২০২৫ ০৮:১৫:৩২ অপরাহ্ন , আপডেট সময় : ১০-০২-২০২৫ ০৮:১৫:৩২ অপরাহ্ন

সারা দেশে গত ২৪ ঘণ্টায় অপারেশন ডেভিল হান্ট অভিযানে ৩৪৩ জনসহ অন্যান্য অপরাধে মোট ১ হাজার ৫২১ জনকে গ্রেফতার করা হয়েছে।

সোমবার (১০ ফেব্রুয়ারি) সন্ধ্যায় পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) ইনামুল হক সাগর এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, ‘অপারেশন ডেভিল হান্টে’ গ্রেপ্তার করা হয়েছে ৩৪৩ জনকে। এই বিশেষ অপারেশনসহ অন্যান্য অভিযানে গতকাল রাত থেকে আজ পর্যন্ত ১ হাজার ৫২১ জনকে গ্রেফতার করা হয়েছে।  

অপারেশন ডেভিল হান্ট অভিযানের সময় একটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন, ১১ রাউন্ড গুলি, ছয়টি শটগান কার্তুজ, তিনটি ছুরি, তিনটি তলোয়ার, একটি কুড়াল, ১০টি ককটেল, আটটি লাঠি, চারটি রড ও চারটি রামদা উদ্ধার করা হয়েছে।

সম্পাদকীয় :

সম্পাদক : অলিউল্লাহ নোমান

প্রকাশক : মশিউর রহমান খাঁন

অফিস : বাড়ি নং কেএ-৩/এইচ/২, মোহাম্মদ মঞ্জিল, হাজী সমির উদ্দিন রোড, জগন্নাথপুর ভাটারা, ঢাকা-১২২৯, বাংলাদেশ।

Email  : newsbd24.country@gmail.com, Mobile : +88 09642929292, +88 01828659398


অফিস :