​প্রধান উপদেষ্টার আয়নাঘর পরিদর্শন

আপলোড সময় : ১২-০২-২০২৫ ০২:৫০:১৫ অপরাহ্ন , আপডেট সময় : ১২-০২-২০২৫ ০২:৫০:১৫ অপরাহ্ন

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস আয়নাঘর পরিদর্শনে গিয়েছেন। তার সঙ্গে রয়েছে দেশ-বিদেশের বিভিন্ন গণমাধ্যম প্রতিনিধি এবং ভুক্তভোগীদের পরিবার।

বুধবার (১২ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে প্রধান উপদেষ্টা আয়নাঘর পরিদর্শনে যান।

সংবাদমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন প্রধান উপদেষ্টার জ্যেষ্ঠ সহকারী প্রেস সচিব ফয়েজ আহম্মদ।

তিনি জানান, দুপুর আড়াইটার দিকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে।

এর আগে বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) উপদেষ্টা পরিষদের বৈঠকে প্রধান উপদেষ্টার আয়নাঘর পরিদর্শনের সিদ্ধান্ত হয়।

সম্পাদকীয় :

সম্পাদক : অলিউল্লাহ নোমান

প্রকাশক : মশিউর রহমান খাঁন

অফিস : বাড়ি নং কেএ-৩/এইচ/২, মোহাম্মদ মঞ্জিল, হাজী সমির উদ্দিন রোড, জগন্নাথপুর ভাটারা, ঢাকা-১২২৯, বাংলাদেশ।

Email  : newsbd24.country@gmail.com, Mobile : +88 09642929292, +88 01828659398


অফিস :