শায়েস্তাগঞ্জে অবৈধ ভারতীয় পণ্য পরিবহন করছে এস এ পরিবহন

আপলোড সময় : ২৪-১০-২০২৫ , আপডেট সময় : ২৪-১০-২০২৫ ১২:৪৭:৩৫ পূর্বাহ্ন
রাজিব আহমেদ: হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে ঢাকা-সিলেট মহাসড়কে হাইওয়ে পুলিশের অভিযানে বিপুল পরিমান ভারতীয় পন্যসহ এস এ পরিবহন একটি কাভারভ্যান আটক করেছে পুলিশ । যার রেজিঃ নং ঢাকা মেট্রো (অ ১৩-১০০২)

এসময় আব্দুর রহিম (৪০) ও সৌরভ (১৯) নামের দুই ব্যক্তি কে গ্রেপ্তার করা হয়। আব্দুর রহিম নোয়াখালী জেলার বেগমগঞ্জের উপজেলার মহব্বতপুর গ্রামের মৃত বাচ্চুর মিয়ার সন্তান এবং সৌরভ শরিয়তপুর জেলার জাজিরা থানার কদমআলি গ্রামের আইয়ুব আলীর সন্তান।

পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (২৩ অক্টোবর) বিকাল সাড়ে ৩টায় শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার সামনে চেকপোস্ট চলাকালীন এস আই তমাল সরকার সংগীয় ফোর্সসহ ঢাকামুখী এস এ পরিবহনের একটি কাভার্ডভ্যানে রক্ষিত মালামাল চেক করে ভারতীয় কিট কাট চকলেট পাওয়া যায়।

পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের উপস্থিতি সম্পূর্ণ গাড়ির মালামাল যাচাই করে ভারত থেকে অবৈধ ভাবে নিয়ে আসা কিট কাট ২ ফিংগার ৪০০০পিচ ৬০,০০০টাকা, কিট কাট ৩ ফিংগার ৬৫০০ পিচ ২,২৭,৫০০ টাকা, কিট কাট ৪ ফিংগার ১২০০ পিচ ৫,৪০০ টাকা, স্নাকার্স ১২৬০ পিচ ১৮,৯০০ টাকা, পেট্রোন সিগারেট ৫০বক্স ১,৫০,০০০টাকা,ফেইস ক্রিম ৫৮০০পিচ ১,৭৪,০০০ টাকা। 
সর্বমোট ৬,৮৮,৪০০ টাকার অবৈধ ভারতীয় মালামাল জব্দ করা হয়।

হাইওয়ে পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ রেজাউল করিম জানান, ভারতীয় পণ্যের বিরুদ্ধ আমাদের নিয়মিত অভিযান চলছে এবং পণ্য পাচারের বিষয়ে নজরদারি অব্যহত রয়েছে।

শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার অপারবশন ওসি সঞ্জয় চট্রোপাধ্যায় বলেন আটককৃত যুবকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। 

স্থানীয়রা বলেন নিয়মিত হাইওয়ে পুলিশের অভিযানে এই রোডে এখন অবৈধ ব্যবসায়ীদের মালামাল জব্দ হচ্ছে কিন্তু গডফাদাররা ঠিকই ধরাছোঁয়ার বাহিরে থেকে যাচ্ছে, তাদের আইনের আওতায় নিয়ে আসার জুর দাবি জানান।

সম্পাদকীয় :

সম্পাদক : অলিউল্লাহ নোমান

প্রকাশক : মশিউর রহমান খাঁন

অফিস : বাড়ি নং কেএ-৩/এইচ/২, মোহাম্মদ মঞ্জিল, হাজী সমির উদ্দিন রোড, জগন্নাথপুর ভাটারা, ঢাকা-১২২৯, বাংলাদেশ।

Email  : newsbd24.country@gmail.com, Mobile : +88 09642929292, +88 01828659398


অফিস :