শ্রীলঙ্কাকে হারিয়ে সিরিজ জয় পেল বাংলাদেশের

আপলোড সময় : ১৩-১২-২০২৫ , আপডেট সময় : ১৩-১২-২০২৫
চট্টগ্রামে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে বাংলাদেশ ৫ উইকেটে জয়ী হয়ে সিরিজ ২-১ ব্যবধানে জিতেছে। শ্রীলঙ্কার দেওয়া ১৮০ রানের লক্ষ্য বাংলাদেশের ব্যাটসম্যানরা ৬৭ বল হাতে রেখে পূরণ করে। জয়ের পথে প্রথমে ওপেনার নাইম মাত্র ১ রানে গোল্ডেন ডাকে আউট হলেও দ্বিতীয় উইকেটে জারিফ ও কাউসার ৬৮ রানের জুটি গড়ে দলকে মজবুত ভিত্তি দেন। কাউসার ৩০ রান করে আউট হলেও জারিফ অর্ধশতক (৫১) পূরণ করেন এবং ৫১ রানে ফিরে যান। দ্রুত রাকিবুল রান না করেই ফিরে গেলেও আদ্রিত ঘোষ একপ্রান্ত ধরে রেখে ৭৭ বল খেলে ৫৪ রান করেন। শেষদিকে আকাশ রায় (৩৩) ও জুনায়েদ হোসেন অপরাজিত থেকে দলকে জয়ের নিশ্চয়তা দেন। এর আগে শ্রীলঙ্কা ব্যাট করতে নেমে বাংলাদেশ পেসার আকাশের শিকার হয় ৪ উইকেট, মাত্র ২১ রান খরচায়। ৪৫.১ ওভারে ১৭৯ রানে তারা অলআউট হয়। শ্রীলঙ্কার সানুল ওয়েরাত্নে সর্বোচ্চ ৬৬ রান করেন, হিরুন মাথিশা ৩৭ রান করেন।

সম্পাদকীয় :

সম্পাদক : অলিউল্লাহ নোমান

প্রকাশক : মশিউর রহমান খাঁন

অফিস : বাড়ি নং কেএ-৩/এইচ/২, মোহাম্মদ মঞ্জিল, হাজী সমির উদ্দিন রোড, জগন্নাথপুর ভাটারা, ঢাকা-১২২৯, বাংলাদেশ।

Email  : newsbd24.country@gmail.com, Mobile : +88 09642929292, +88 01828659398


অফিস :