রাজধানীর বাড্ডায় ফের যাত্রীবাহী বাসে আগুন

আপলোড সময় : ১৫-১২-২০২৫ , আপডেট সময় : ১৫-১২-২০২৫
রাজধানীর বাড্ডায় ফের যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। গতকাল রোববার রাত ৮টা ৩৫ মিনিট আছিম পরিবহনের মিরপুরগামী বাসে আগুন দেয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুই ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। মাত্র দুই দিনের ব্যবধানে গতকাল ফের বাড্ডা এলাকায় চলন্ত বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটে। এর আগে ১২ ডিসেম্বর রাত পৌনে ৮টার দিকে বাড্ডার গুদারাঘাট এলাকায় একটি চলন্ত বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার মো. শাজাহান জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুই ইউনিট ঘটনাস্থলে পোঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় কোন হতাহতর খবর পাওয়া যায়নি। একজন প্রত্যক্ষদর্শী জানান, উত্তর বাড্ডা এএমজেড হাসপাতালের কাছে বাসটিতে আগুন দেওয়া হয়। বাড্ডা থানার ওসি নাসিরুল ইসলাম বলেন, কে বা কারা ওই বাসে আগুন দিয়েছে তা স্পষ্ট নয়। পুলিশ ঘটনাস্থলে যাচ্ছে।

সম্পাদকীয় :

সম্পাদক : অলিউল্লাহ নোমান

প্রকাশক : মশিউর রহমান খাঁন

অফিস : বাড়ি নং কেএ-৩/এইচ/২, মোহাম্মদ মঞ্জিল, হাজী সমির উদ্দিন রোড, জগন্নাথপুর ভাটারা, ঢাকা-১২২৯, বাংলাদেশ।

Email  : newsbd24.country@gmail.com, Mobile : +88 09642929292, +88 01828659398


অফিস :