ওসমান হাদিকে নিয়ে সিঙ্গাপুরের পথে এয়ার অ্যাম্বুলেন্স

আপলোড সময় : ১৫-১২-২০২৫ , আপডেট সময় : ১৫-১২-২০২৫
ইনকিলাব মঞ্চের মুখপাত্র, জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম নেতা এবং ঢাকা-৮ আসনের সংসদ সদস্য (এমপি) প্রার্থী শরিফ ওসমান হাদিকে নিয়ে এয়ার এ্যাম্বুলেন্সটি সিঙ্গাপুরের পথে যাত্রা করেছে। সোমবার (১৫ ডিসেম্বর) দুপুর ১টা ৫০ মিনিটে এয়ার এ্যাম্বুলেন্সটি উড্ডয়ন করে।

এর আগে চিকিৎসার জন্য হাদিকে সিঙ্গাপুর নিতে সোমবার বেলা ১১টা ২২ মিনিটে এয়ার অ্যাম্বুলেন্স ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। দুপুর ১টা ১৫ মিনিটে বিমানবন্দরের উদ্দেশ্যে হাদিকে বহনকারী অ্যাম্বুলেন্স হাসপাতাল ছেড়ে যায়।

দুই দিন ধরে ওসমান হাদির চিকিৎসার জন্য সরকার সিঙ্গাপুর, থাইল্যান্ড, মালয়েশিয়ার কয়েকটি হাসপাতালে যোগাযোগ করে। পরে গতকাল রোববার এভারকেয়ার হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক দলের পরামর্শে ও পরিবারের সদস্যদের সঙ্গে আলোচনার পর প্রধান উপদেষ্টাকে সেটা অবহিত করা হয়।

ওসমান হাদির চিকিৎসা সংক্রান্ত সব ব্যয় রাষ্ট্রীয়ভাবে বহন করা হবে জানিয়ে প্রধান উপদেষ্টার প্রেস উইং বলেছে, তার চিকিৎসা প্রক্রিয়া সার্বক্ষণিকভাবে পর্যবেক্ষণে রাখার জন্য সংশ্লিষ্ট সবাইকে নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা। ওসমান হাদির দ্রুত সুস্থতা কামনায় দেশবাসীর কাছে দোয়া ও প্রার্থনা চেয়েছেন প্রধান উপদেষ্টা।


সম্পাদকীয় :

সম্পাদক : অলিউল্লাহ নোমান

প্রকাশক : মশিউর রহমান খাঁন

অফিস : বাড়ি নং কেএ-৩/এইচ/২, মোহাম্মদ মঞ্জিল, হাজী সমির উদ্দিন রোড, জগন্নাথপুর ভাটারা, ঢাকা-১২২৯, বাংলাদেশ।

Email  : newsbd24.country@gmail.com, Mobile : +88 09642929292, +88 01828659398


অফিস :