বলিউড তারকা আমির খান ও তার প্রেমিকা গৌরী স্প্রাট জীবনের নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছেন। খুব শিগগিরই মুম্বাইয়ের একটি অভিজাত বাড়িতে একসঙ্গে থাকতে যাচ্ছেন এই তারকা জুটি। বাড়িটি আমির খানের পরিবারের বাসস্থানের কাছাকাছি এলাকাতেই অবস্থিত বলে জানা গেছে।গত বছর নিজেদের সম্পর্কের কথা প্রকাশ্যে স্বীকার করার পর থেকেই আমির ও গৌরীকে একাধিক অনুষ্ঠানে একসঙ্গে দেখা গেছে। এবার একই ছাদের নিচে থাকার সিদ্ধান্ত তাদের সম্পর্কের দৃঢ়তাকেই আরও স্পষ্ট করল।
সম্প্রতি বলিউড হাঙ্গামাকে দেয়া এক সাক্ষাৎকারে আমির খান বলেন, গৌরী আর আমি একে অপরকে নিয়ে খুব সিরিয়াস। আমরা গভীরভাবে কমিটেড এবং আমরা একে অপরের পার্টনার। আমি তো ওকে এরইমধ্যে বিয়ে করেছি আমার হৃদয়ে।
এখন সেটাকে কাগজে-কলমে আনব কি না, সেটা সময় বলে দেবে। এর আগেও বিয়ে ও সম্পর্ক নিয়ে নিজের দৃষ্টিভঙ্গি খোলাখুলি তুলে ধরেছেন আমির খান। টুইঙ্কল খান্না ও কাজলের শো তিনি বলেছিলেন, যখন আপনি সত্যিই কাউকে নিয়ে প্রতিশ্রুতিবদ্ধ হন, তখন শুধু কাগজে সই করাটাই বিয়ে নয়। অনেক সময় গভীরভাবে যুক্ত থাকাটাই বিয়ের মতো।
প্রসঙ্গত, গৌরী স্প্রাট বেঙ্গালুরুর বাসিন্দা। তিনি একটি বহুসাংস্কৃতিক পরিবারে বড় হয়েছেন। তার বাবা তামিল-ব্রিটিশ এবং মা পাঞ্জাবি-আইরিশ বংশোদ্ভূত। গৌরি লন্ডন থেকে স্টাইলিং ও ফটোগ্রাফিতে ডিগ্রি অর্জন করেন। আমিরের প্রযোজনা সংস্থাতেও কাজ করছেন গৌরী। তার ছয় বছরের একটি সন্তান রয়েছে।
অন্যদিকে, আমির খান প্রথম বিয়ে করেন রীনা দত্তকে। তাদের দুইটি সন্তান রয়েছে। রীনার সঙ্গে বিচ্ছেদের পর ২০০৫ সালে পরিচালক কিরণ রাওকে বিয়ে করেন আমির। ২০২১ সালে বিচ্ছেদের ঘোষণা দিলেও দুজন এখনো ছেলে আজাদের যৌথ অভিভাবকত্ব করছেন।
আমিরের ৬০তম জন্মদিনে গৌরী স্প্রাটের সঙ্গে সম্পর্ক প্রকাশ্যে আসে। এরপর থেকেই বলিউডে এই জুটিকে ঘিরে আগ্রহের কমতি নেই।
নিউজবিডি/খ.আ