ঘরে বসেই জেনে নিন আপনার ভোটকেন্দ্র ও ভোটার নম্বর

আপলোড সময় : ০৬-০২-২০২৬ , আপডেট সময় : ০৬-০২-২০২৬
আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। এই নির্বাচনকে সামনে রেখে ভোটারদের সুবিধার্থে ‘স্মার্ট ইলেকশন ম্যানেজমেন্ট বিডি’ (Smart Election Management BD) নামে একটি বিশেষ মোবাইল অ্যাপ চালু করেছে নির্বাচন কমিশন (ইসি)। 

এই অ্যাপের মাধ্যমে ভোটাররা ঘরে বসেই তাদের ভোটকেন্দ্রের নাম, নম্বর এবং সঠিক অবস্থান জানতে পারবেন।

নির্বাচন কমিশনের জনসংযোগ শাখার পরিচালক মো. রুহুল আমিন মল্লিক জানান, ভোটারদের তথ্য প্রাপ্তি সহজ করতে এই প্রযুক্তিগত উদ্যোগ নেওয়া হয়েছে। অ্যাপটি গুগল প্লে-স্টোর এবং অ্যাপল অ্যাপ স্টোর থেকে সহজেই ডাউনলোড করা যাবে।


অ্যাপটি ব্যবহার করে যা যা জানা যাবে:
১. ভোটকেন্দ্রের তথ্য: আপনার জন্য নির্ধারিত ভোটকেন্দ্রের নাম, ঠিকানা এবং কেন্দ্রের ছবি দেখা যাবে।
২. লোকেশন ও ম্যাপ: বর্তমান অবস্থান থেকে ভোটকেন্দ্রের দূরত্ব কত এবং ম্যাপের সাহায্যে সেখানে যাওয়ার সঠিক পথ অ্যাপেই পাওয়া যাবে।
৩. ভোটার সিরিয়াল নম্বর: ভোট দেওয়ার সময় প্রয়োজনীয় সিরিয়াল নম্বর বা ভোটিং সিরিয়াল নম্বর আগেভাগেই জেনে নেওয়া যাবে।
৪. প্রার্থীর হলফনামা: নির্বাচনে অংশ নেওয়া প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা, সম্পদ ও হলফনামার বিস্তারিত তথ্য দেখা যাবে।
৫. ফলাফল ও রাজনৈতিক দল: নিবন্ধিত রাজনৈতিক দলের তথ্য এবং নির্বাচনের দিন লাইভ ফলাফল অ্যাপের মাধ্যমে পাওয়া যাবে।

কীভাবে ব্যবহার করবেন:
অ্যাপটি মোবাইলে ইনস্টল করার পর আপনার জাতীয় পরিচয়পত্র (এনআইডি) নম্বর এবং জন্মতারিখ দিলেই প্রয়োজনীয় সব তথ্য স্ক্রিনে প্রদর্শিত হবে।

নির্বাচন কমিশন মনে করছে, এই অ্যাপের মাধ্যমে ভোটাররা বিশেষ করে তরুণ ভোটাররা কোনো ঝামেলা ছাড়াই তাদের ভোটাধিকার প্রয়োগের প্রস্তুতি নিতে পারবেন।

সম্পাদকীয় :

সম্পাদক : অলিউল্লাহ নোমান

প্রকাশক : মশিউর রহমান খাঁন

অফিস : বাড়ি নং কেএ-৩/এইচ/২, মোহাম্মদ মঞ্জিল, হাজী সমির উদ্দিন রোড, জগন্নাথপুর ভাটারা, ঢাকা-১২২৯, বাংলাদেশ।

Email  : newsbd24.country@gmail.com, Mobile : +88 09642929292, +88 01828659398


অফিস :