'তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে'— ওসি

চুনারুঘাটে বিএনপির ব্যানার ছিঁড়লেন আ'লীগ নেতা, থানায় অভিযোগ

আপলোড সময় : ২৬-০২-২০২৬ , আপডেট সময় : ২৬-০২-২০২৬
চুনারুঘাটের মিরাশি ইউনিয়নের আদর্শ গ্রামের আশ্রয়নে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান ও হবিগঞ্জ-৪ আসনের এমপি সৈয়দ মো. ফয়সলের ছবি সম্বলিত ব্যানার ছিঁড়লেন পশ্চিম বড়আব্দা গ্রামের আব্দুল হাসিমের ছেলে আ'লীগ নেতা ও সাবেক ইউপি মেম্বার মানিক মিয়া (৫৫) সহ তিনজন। এ নিয়ে চুনারুঘাট থানায় বুধবারে (২৫ ফেব্রুয়ারি) অভিযোগ দায়ের করেছেন আদর্শগ্রামের ইয়াকুব উল্লার ছেলে মো. আজমল মিয়া (৬৫)। অভিযোগ ও পুলিশ সুত্রে জানা যায়, এই আশ্রয়ণে বসবাসকারীদের দীর্ঘদিন ধরে বিভিন্নভাবে নির্যাতন করে আসছিলেন আওয়ামী লীগ নেতা মানিক মিয়া। তিনি ত্রয়োদশ সংসদ নির্বাচনে ওই আশ্রয়নের লোকদের ধানের শীষে ভোট না দেওয়ার জন্য নির্দেশ দেন। কিন্তু তারা মেম্বারের কথা কর্ণপাত না করে ধানের শীষের প্রার্থীর প্রচারণা করেন এবং আশ্রয়ন এলাকায় বিএনপির ব্যানার টাঙান। ফলে ক্ষিপ্ত হয়ে মানিক মেম্বার ভুক্তভোগীকে গালিগালাজ করেন এবং হত শনিবার (২১ ফেব্রুয়ারি) জাকির মিয়া ও মফিল মিয়াকে নির্দেশ দেন ব্যানারটি ছিঁড়ে ফেলার জন্য। তার কথামতো ব্যানারটি ছিঁড়ে নিয়ে যান অভিযুক্তরা। এব্যাপারে চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. শফিকুল ইসলাম জানান, অভিযোগ পেয়েছেন তিনি। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নিবেন।

সম্পাদকীয় :

সম্পাদক : অলিউল্লাহ নোমান

প্রকাশক : মশিউর রহমান খাঁন

অফিস : বাড়ি নং কেএ-৩/এইচ/২, মোহাম্মদ মঞ্জিল, হাজী সমির উদ্দিন রোড, জগন্নাথপুর ভাটারা, ঢাকা-১২২৯, বাংলাদেশ।

Email  : newsbd24.country@gmail.com, Mobile : +88 09642929292, +88 01828659398


অফিস :