নর্থ লন্ডনে প্রবাসী বাংলাদেশিদের অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশে ঈদ উদযাপন ও সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৯ মার্চ) সন্ধ্যায় পামারস গ্রিন এলাকার বেঙ্গল বার্টি’স রেস্তোরাঁয় এ অনুষ্ঠানের আয়োজন করে ‘বাংলার সুর ইউকে’। এছাড়াও ঈদ উদযাপন অনুষ্ঠানে হ্যারিঙ্গে কাউন্সিলের মেয়র মোঃ আহমদ মাহবুবের সম্মানে এক সংবর্ধনার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে বিভিন্ন সম্প্রদায়ের মানুষের অংশগ্রহণে এক মিলনমেলায় পরিণত হয় পুরো আয়োজন। ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলকে একত্রিত করার লক্ষ্যে এ উদ্যোগ প্রশংসিত হয় উপস্থিত অতিথিদের কাছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি সৈয়দ সুহেল ইসলাম এবং সঞ্চালনা করেন প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক শেখ জায়েদুর রহমান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আরটিএইচ-এর এমপি বাঁশ চারালাম্বুস, হ্যারিঙ্গে কাউন্সিলের লিডার কাউন্সিলর পেরী আহমেদ, ক্যামডেন কাউন্সিলের সাবেক নেতা কাউন্সিলর নাসিম আলী, হোয়াইটম্যান রোড মসজিদের চেয়ার রাবিয়া বিবি, ক্যামডেন কাউন্সিলের সাবেক কাউন্সিলর ও মেয়র নুরুল ইসলাম এবং টার্নপাইক লেন ব্যবসায়ী সমিতির সভাপতি সুহেল আলী।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ গিয়াস উদ্দিন, লিনা চৌধুরী, রওশনা খান, ইমরান আহমেদ, মুকিত আহমেদ, আব্দুল রহিম, বাবুল মিয়া, শাহীন চৌধুরী, হাজিরা খাতুন, ফারজানা, ফারহানা, হেনা বেগমসহ আরও অনেকে।
অনুষ্ঠানে লন্ডনের বিভিন্ন এলাকা থেকে আগত অতিথিরা একে অপরকে আলিঙ্গন করে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। প্রধান ও বিশেষ অতিথিদের ফুলের তোড়া দিয়ে বরণ করা হয়। এছাড়া সংগঠনের পক্ষ থেকে সম্মাননা স্মারক (ক্রেস্ট) প্রদান করা হয়।
বক্তারা তাদের বক্তব্যে বলেন, প্রবাসে বসবাসরত বাংলাদেশি কমিউনিটির মধ্যে ঐক্য, সম্প্রীতি ও সাংস্কৃতিক বন্ধন জোরদারে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তারা ‘বাংলার শূর ইউকে’-এর এ উদ্যোগকে স্বাগত জানান এবং ভবিষ্যতেও এমন কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও কমিউনিটি সংগঠনের নেতৃবৃন্দসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা। পুরো অনুষ্ঠানজুড়ে ছিল আনন্দঘন পরিবেশ, সৌহার্দ্যপূর্ণ আলাপ-আলোচনা এবং ঈদের শুভেচ্ছা বিনিময়।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, যারা এ সংবর্ধনা অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন, তাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করা হচ্ছে। সকলের সম্মিলিত অংশগ্রহণেই অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন হয়েছে বলে তারা উল্লেখ করেন।