বিভিন্ন সড়কে চেকপোস্ট বসিয়ে তল্লাশি

জাতীয় পুলিশ সপ্তাহ উপলক্ষে চুনারুঘাট থানা-পুলিশের মহড়া

আপলোড সময় : ১১-০৫-২০২৬ , আপডেট সময় : ১১-০৫-২০২৬ ১০:৪৭:০৭ পূর্বাহ্ন
"আমার পুলিশ, আমার দেশ, সবার আগে বাংলাদেশ" প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় পুলিশ সপ্তাহ উপলক্ষে হবিগঞ্জের চুনারুঘাট থানা পুলিশ পৌর শহরে মহড়া ও বিভিন্ন সড়কে চেকপোস্ট স্থাপন করে তল্লাশি অভিযান এবং সচেতনতামূলক প্রচারণা করেছে। রোববার (১০ মে) বিকেল সাড়ে ৩টার দিকে চুনারুঘাট থানা কম্পাউন্ড থেকে পুলিশের একটি মহড়া বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে থানা কম্পাউন্ডে এসে শেষ হয়। এছাড়াও পুলিশের পৃথক টিম শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে চেকপোস্ট স্থাপন করে তল্লাশি অভিযান পরিচালনা করে। চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শফিকুল ইসলামের নেতৃত্বে উক্ত মহড়ায় থানার ওসি (তদন্ত) আল আমীন মীর সহ কর্মরত অন্যান্য পুলিশ সদস্যরা অংশ নেন। অফিসার ইনচার্জ মো. শফিকুল ইসলাম জানান, আজ থেকে সারাদেশে শুরু হয়েছে পুলিশ সপ্তাহ ২০২৬। এ উপলক্ষে জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত, সন্ত্রাসী কার্যক্রম এবং মাদক প্রতিরোধে বিভিন্ন স্থানে চেকপোস্ট স্থাপন করে তল্লাশি এবং সচেতনতামূলক মহড়ার আয়োজন করা হয় । সারা উপজেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে চুনারুঘাট থানা পুলিশ সক্রিয় রয়েছে।

সম্পাদকীয় :

সম্পাদক : অলিউল্লাহ নোমান

প্রকাশক : মশিউর রহমান খাঁন

অফিস : বাড়ি নং কেএ-৩/এইচ/২, মোহাম্মদ মঞ্জিল, হাজী সমির উদ্দিন রোড, জগন্নাথপুর ভাটারা, ঢাকা-১২২৯, বাংলাদেশ।

Email  : newsbd24.country@gmail.com, Mobile : +88 09642929292, +88 01828659398


অফিস :