সমাজসেবা মূলক কর্মকাণ্ড অব্যাহত রাখতে চান তারা

ইনার হুইল ক্লাব অব হবিগঞ্জের নতুন কমিটি : সভাপতি রওশআরা, সম্পাদক ফরিদা

আপলোড সময় : ০৪-০৭-২০২৬ , আপডেট সময় : ০৪-০৭-২০২৬
হবিগঞ্জ প্রতিনিধি : আন্তর্জাতিক নারী সংগঠন ইনার হুইল ক্লাব অব হবিগঞ্জের ২০২৬-২০২৭ বর্ষের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। ডিস্ট্রিক্ট ৩৪৫-এর চেয়ারম্যানের নির্দেশনা ও সংগঠনের গঠনতন্ত্র অনুযায়ী ১ জুলাই থেকে নতুন কমিটির কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। নতুন কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন— মোছা. রওশনআরা আক্তার এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করবেন, সাবেক সভাপতি ফরিদা আক্তার চৌধুরী। এছাড়া কমিটির অন্যান্য দায়িত্বপ্রাপ্তরা হলেন— ইমিডিয়েট পাস্ট প্রেসিডেন্ট (আই.পি.পি.) মোছা. রওশনআরা আক্তার, ভাইস প্রেসিডেন্ট-১ নীহারিকা হেলেন খান, ভাইস প্রেসিডেন্ট-২ অ্যাডভোকেট শায়লা পারভীন, ট্রেজারার জান্নাতুল নাঈম টুম্পা (ব্যাংকার), ইন্টারন্যাশনাল সার্ভিস অর্গানাইজার (আইএসও) নাজিরা আক্তার এবং ক্লাব করেসপনডেন্ট মাহফুজা আক্তার ডলি। নবগঠিত কমিটির নেতৃবৃন্দ জানান, ডিস্ট্রিক্টের পরিকল্পনা ও নির্দেশনার আলোকে নারী নেতৃত্বের বিকাশ, সমাজসেবা এবং মানবিক মূল্যবোধকে আরও শক্তিশালী করতে তারা নিষ্ঠার সঙ্গে কাজ করবেন। উল্লেখ্য, নতুন কমিটির মেয়াদ ১ জুলাই ২০২৬ থেকে ৩০ জুন ২০২৭ পর্যন্ত। ২০১৬ সালে প্রতিষ্ঠার পর থেকে ইনার হুইল ক্লাব অব হবিগঞ্জ জেলার সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে বিভিন্ন সামাজিক ও মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে। নতুন কমিটিও সেই ধারাবাহিকতা বজায় রেখে সমাজসেবামূলক কর্মকাণ্ড আরও বিস্তৃত করার প্রত্যয় ব্যক্ত করেছে।

সম্পাদকীয় :

সম্পাদক : অলিউল্লাহ নোমান

প্রকাশক : মশিউর রহমান খাঁন

অফিস : বাড়ি নং কেএ-৩/এইচ/২, মোহাম্মদ মঞ্জিল, হাজী সমির উদ্দিন রোড, জগন্নাথপুর ভাটারা, ঢাকা-১২২৯, বাংলাদেশ।

Email  : newsbd24.country@gmail.com, Mobile : +88 09642929292, +88 01828659398


অফিস :