চুনারুঘাট থানার নতুন ওসি সাইফুল ইসলাম

আপলোড সময় : ০৩-০৮-২০২৬ , আপডেট সময় : ০৩-০৮-২০২৬
হবিগঞ্জের চুনারুঘাট থানার নতুন অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে যোগদান করেছেন মো. সাইফুল ইসলাম। রবিবার (২ আগস্ট) তিনি আনুষ্ঠানিকভাবে চুনারুঘাট থানার দায়িত্ব গ্রহণ করেন। এর আগে তিনি হবিগঞ্জের বাহুবল মডেল থানার অফিসার ইনচার্জ হিসেবে দায়িত্ব পালন করেছেন। জানা গেছে, তিনি অত্যন্ত দক্ষতা ও সুনামের সঙ্গে বাহুবল থানায় দায়িত্ব পালনকালে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ভূমিকা, অপরাধ দমন, মাদকবিরোধী অভিযান, জনবান্ধব পুলিশিং এবং সাধারণ মানুষের আস্থা অর্জনে ভূমিকা রাখেন। নবাগত ওসি মো. সাইফুল ইসলাম বলেন, নতুন কর্মস্থল চুনারুঘাট থানায় যোগদানের পর তিনি আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ নিয়ন্ত্রণ, মাদক, চোরাচালান ও অন্যান্য অপরাধ দমনে কঠোর অবস্থান গ্রহণের পাশাপাশি জনগণের জন্য উন্মুক্ত ও সেবামূলক পুলিশিং নিশ্চিত করতে চান। তিনি আরও বলেন, সাধারণ মানুষ যেন আরও কার্যকর পুলিশি সেবা পান, সেজন্য সর্বোচ্চ চেষ্টা করব। পরিশেষে তিনি অর্পিত দায়িত্ব পালনে সকলের সহযোগিতা কামনা করেছেন।

সম্পাদকীয় :

সম্পাদক : অলিউল্লাহ নোমান

প্রকাশক : মশিউর রহমান খাঁন

অফিস : বাড়ি নং কেএ-৩/এইচ/২, মোহাম্মদ মঞ্জিল, হাজী সমির উদ্দিন রোড, জগন্নাথপুর ভাটারা, ঢাকা-১২২৯, বাংলাদেশ।

Email  : newsbd24.country@gmail.com, Mobile : +88 09642929292, +88 01828659398


অফিস :