​সাজেকের পরিস্থিতি স্বাভাবিক, আসছেন পর্যটকরা

আপলোড সময় : ০৯-১২-২০২৪ ০৯:০৫:২৫ অপরাহ্ন , আপডেট সময় : ০৯-১২-২০২৪ ০৯:০৫:২৫ অপরাহ্ন

রাঙামাটির পর্যটন নগরী সাজেকে ফের পর্যটক আসা শুরু হয়েছে।  

সোমবার (৯ ডিসেম্বর) সকালে শতাধিক চান্দের গাড়ি (জিপগাড়ি) পর্যটক নিয়ে খাগড়াছড়ি থেকে সাজেকে এসেছে।
 
বর্তমানে সাজেকের নিরাপত্তা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। পুরো এলাকা শান্ত রয়েছে।  

সাজেক কটেজ মালিক সমিতির সাংগঠনিক সম্পাদক রাহুল চাকমা জন বলেন, শতাধিক চান্দের গাড়ি খাগড়াছড়ি থেকে সাজেকে এসেছে। বৃহস্পতিবার হাজারের কাছাকাছি পর্যটক সাজেকে অবস্থান করছেন। আইনশৃঙ্খলা বাহিনী নিরাপত্তা জোরদার করেছে বলে জানান তিনি।  

বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শিরিন আক্তার বলেন, আগামী কয়েকদিনের মধ্যে সন্ত্রাসীদের বিরুদ্ধে অভিযান শুরু করা হবে। বর্তমানে পর্যটকদের নিরাপত্তায় আইনশৃঙ্খলা বাহিনী তৎপর রয়েছে।

মঙ্গলবার (২ নভেম্বর) সারা দিন বাঘাইছড়ির সাজেকের দক্ষিণে ৭ নম্বর পাড়া রাস্তার দক্ষিণ পাশে শীবপাড়া এলাকায় ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) প্রসীত গ্রুপ এবং পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (পিসিজেএসএস) সন্তু গ্রুপের মধ্যে থেমে থেমে বন্দুকযুদ্ধে চলেছিল। গোলাগুলির ঘটনায় সাজেক-খাগড়াছড়ি সড়কে যান চলাচল বন্ধ হয়ে গিয়েছিল। ওইদিনের ঘটনায় ইউপিডিএফেরএক সদস্য নিহত হয়েছেন বলে দাবি করেছিলেন সন্তু লারমার পিসিজেএসএসের বাঘাইছড়ি থানার সাংগঠনিক সম্পাদক ত্রিদিপ চাকমা।

পর্যটকদের নিরাপত্তার বিষয়টি বিবেচনা করে বুধবার (৪ নভেম্বর) সাজেক পর্যটন কেন্দ্রে পর্যটকদের ভ্রমণে নিরুৎসাহিত করেছিল জেলা প্রশাসন।

সম্পাদকীয় :

সম্পাদক : অলিউল্লাহ নোমান

প্রকাশক : মশিউর রহমান খাঁন

অফিস : বাড়ি নং কেএ-৩/এইচ/২, মোহাম্মদ মঞ্জিল, হাজী সমির উদ্দিন রোড, জগন্নাথপুর ভাটারা, ঢাকা-১২২৯, বাংলাদেশ।

Email  : newsbd24.country@gmail.com, Mobile : +88 09642929292, +88 01828659398


অফিস :